• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৩, ১৮:৫৭ অপরাহ্ণ
বিএনপি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেতাগী(বরগুনা)প্রতিনিধিঃ
বিএনপি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটের নিশ্চয়তা, প্রতিনিধি নির্বাচিত করার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ গণতান্ত্রিক ব্যবস্থার ফটোক পার হয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৪টায় বরগুনার বেতাগীর বড় মোকামিয়া এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করে এই মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, সমাজকে মুক্ত সমাজ করতে হবে, মানুষের চিন্তার স্বাধীনতা দিতে হবে কথা বলার স্বাধীনতা দিতে হবে, লেখার সুযোগ দিতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য নজরুল ইসলাম মোল্লা, জিয়া শিশু ও কিশোর একাডেমীর পরিচালক হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপির নেতা ও কর্মীরা।
এর আগে বিকাল ৩টার দিকে বেতাগী পৌঁছান তিনি। এরপর বড় মোকামিয়া নূরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।