• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের মতবিনিময় ও নেতৃস্থানীয় সমাবেশ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৩, ১৬:১২ অপরাহ্ণ
অভয়নগরে অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের মতবিনিময় ও নেতৃস্থানীয় সমাবেশ অনুষ্ঠিত।

আবু তাহের, অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের সুন্দলী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আজ সকাল ১১ টায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের উপরে মতবিনিময় ও নেতৃস্থানীয় সমাবেশ করেছেন। বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু বিকাশ রায় কপিল, প্রধান অতিথি অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার তার বক্তব্যে বলেন শুধু মাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ পরিচালনা হচ্ছে বলে দেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে নেত্রীর বুদ্ধিমত্তরার কারণে দেশে এখন আর কেউ গৃহিন নেই পদ্মা সেতু হয়েছে আমাদের দক্ষিন বঙ্গের যেটি সব থেকে বড় পাওয়া। তিনি সকলের উদ্দেশ্য বলেন আমি আওয়ামী লীগের থেকে মনোনয়ন পাই বা না পাই আমার দুঃখ নেই আমি জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন মূলক কাজের সাথে আছি থাকবো এটা নিয়ে কেউ সংশয় করবেননা। উক্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করে বলেন আওয়ামী লীগ সরকারের কারণে এদেশের এতো উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছি, ছেলে মেয়েদের বিনা বেতনে পড়াশোনা করাচ্ছি । সরকার মেধাবী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দিচ্ছে আমরা সবাই নৌকায় ভোট বিগত দিনে দিয়েছি আগামীতে দিবো বলে সকলে প্রতিজ্ঞা বদ্ধ হন