• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে সরকারি বালিকা বিদ্যালয়ের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি: ”উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত মঙ্গলবার সকালে দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কাউখালী এস, বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া, সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী জান্নাত ফাতিমার তোয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এস বি সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম হালদার। অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্যরা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ বাল্য বিবাহকে আমরা না বলি।