স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে ওয়ালটন ডে পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরের পূজাখোলা এলাকার রাকিব টেলিকমের আয়োজনে ওয়ালটন ডে পালন করা হয়। ওয়ালটন ডে উপলক্ষ্যে র্যালি ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজন করে রাকিব টেলিকম প্রতিষ্ঠাতা মো. মোফাজ্জেল হাওলাদার। এতে ক্রেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।