রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুর সদরে উপজেলা অপরাজিতা নেওয়ার্ক এর সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার সকালে সুইজারল্যান্ড সরকারেরআর্থিক সহায়তায় ও হেলভেটাস সুইচ ইন্টারকো-অপারেশনের তত্বাধানে এবং ডেমোক্রেসীওয়াচ কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় দিনাজপুর বালুবাড়ির পল্লীশ্রী মিলনায়তনে উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন সভা অুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য কুলসুম বানু। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসীওয়াচ জেলা সমন্বয়কারী মো: কামরুজ্জামান,অপরাজিতা নেটওয়াকের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ফিল্ড কো অর্ডিনেটর মুশফিকুর রহমান। সভা শেষে সর্ব সম্মতিক্রমে সদর উপজেলা অপরাজিত প্রকল্পের অপরাজিতা নেটওয়ার্কের ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।
সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা নির্বাচিত হলেন সভাপতি কুলসুম বানু,সহ-সভাপতি দিলরুবা ইয়াসমিন, সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা ও কোষাধ্যক্ষ শেফালী বেগমসহ উপজেলা নেটওয়ার্ক পরিচালনা করার জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত ১৩/০৩/২৩ ইং তারিখে জেসমিন আকতার ইভাকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট বিরামপুর উপজেলা অপরাজিতা নেটাওয়াক কমির্টি এবং ১৪/০৩/২৩ইং তারিখে আর্জিনা খাতুনকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট চিরিরবন্দর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটি ও ১৯শে মার্চ ফেন্সি আরাকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কাহারোল উপজেলায় অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়েছে।