• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ১১০ জনকে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ণ
যশোরে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ১১০ জনকে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১১০ জন প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তি কে ভাতার স্থায়ী কার্ড প্রদান করা হয়। মঙ্গলবার বেলা ১১ টার সময় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ৮৩ জন বয়স্ক ব্যাক্তি ও ২৭ জন প্রতিবন্ধীকে মাসিক ভাতার কার্ড প্রদান করা হয়।
বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল এর সভাপতিত্বে সভাকক্ষে উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার ইউনিয়ন পরিষদের কোন সদস্য যদি কার্ড বাবদ কখনও কোন অর্থ দাবি করে, আপনারা তাদেরকে কোন টাকা দেবেন না। বরং বিষয়টি আপনারা আমাকে বলবেন আমি সাথে সাথে সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী, তিনি সকলের উন্নয়নের জন্য কাজ করেন। আগামী দিনের বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ।
সভায় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফেরদাউস খান। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সদস্য মোঃ ইমরান হোসেন মিলন, ৩নং ওয়ার্ড সদস্য শওকত জাহান সুপ্ত ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আতিউর রহমান খান, নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের, ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ মজিবুর রহমান, ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম, ১, ২ ও ৩ নং ওয়ার্ল্ডের মহিলা সদস্য রোকেয়া সিদ্দিকী রিতা। এছাড়াও ইউনিয়ন পরিষদের নিয়োজিত গ্রাম পুলিশদের সহায়তায় দেড়শতাধিক ভাতার কার্ড গ্রাহক সহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।