• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের পূর্ণবাসনের লক্ষে চতুর্থ পর্যায়ে বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৪১টি পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ ঘর প্রদান করা হয়েছে। বুধবার সকালে ভার্চুয়ালে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ উপলক্ষে উপজেলার শহীদ সুকান্ত বাবু হলরুমে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব । অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।