• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে সারাদেশে কাজ করছে দিনাজপুরের কৃতি সন্তান আশিকুর রহমান রূপক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে সারাদেশে কাজ করছে দিনাজপুরের কৃতি সন্তান আশিকুর রহমান রূপক

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের রূপকার জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে দিনাজপুরের গৌরব ও কৃতি সন্তান আশিকুর রহমান রূপক।

আশিকুর রহমান রূপক দিনাজপুর পৌরসভার বড়বন্দর এলাকায় বসবাসকারী বিশিষ্ট ব্যবসায়ী ও ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহনকারী বীরমুক্তিযোদ্ধাদের সহকারী মো: ফাইজুল রহমান ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানা রাজিয়া‘র কনিষ্ঠ পুত্র। আওয়ামীলীগ নেত্রী সুলতানা রাজিয়া‘র পিতা রূপকের নানা মরহুম খলিলুর রহমান স্বাধীনতা সংগ্রামে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নির্মম ও নিষ্ঠুরভাবে শহীদ হয়েছিলেন। জাতিরজনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য অনুসারী এই পরিবারের সন্তান আশিকুর রহমান রূপকের বড় ভাই আরফিন রহমান রোজ একজন সফল চিকিৎসক।

রূপক কৃতিত্বের সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় “বুয়েট“ হতে শিক্ষা জীবন শেষ করে আইটি সফ্টওয়্যার বিশেষজ্ঞ হিসেবে দেশের কল্যানে কর্মময় জীবন শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের এ টু আই প্রকল্প এবং হাইটেক পার্ক প্রকল্পের কনসালটেন্ট এর দায়িত্ব পালন করছেন। ইতিপুর্বে তিনি সারাদেশব্যাপী শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনে কনসালটেন হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও আশিকুর রহমান রূপক সারাদেশের স্কুল ও কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। সে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তির অগ্রগতির বিষয়ে বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে দেশের কল্যানে অসামান্য অবদান রেখে চলেছেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগামীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে চর্তুথ শিল্প বিপ্লবের উন্নয়নমুখী নানা তথ্য প্রযুক্তির বিকাশ ঘটাতে কাজ করে যাচ্ছেন দিনাজপুরের উদীয়মান এই তরুন যুবক। দিনাজপুরসহ সারাদেশের যুব শক্তিকে সম্পদে পরিনত করতে নিজেকে বিলিয়ে দিচ্ছেন তিনি। অল্প বয়সেই তিনি দেশ ও বিদেশে দিনাজপুরকে পরিচিত করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

সম্প্রতি গত ১৮ মার্চ ফরিদপুরের গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ একর জায়গায় ভারত সরকারের ১৭০ কোটি টাকা ঋন সহায়তায় গড়ে তোলা হচ্ছে নলেজ পার্ক উদ্ধোধনী অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেছেন। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সাথে নিয়ে এ কাজের আনুষ্ঠানিক উেেদ্ভাধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্র্যালয়ের উপাচার্য্য এ.কিউ.এম মাহবুব ,বাংলাদেশ হাইটেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম ও ভারতীয় দুতাবাসের সহকারী রাষ্ট্রদুত ইন্দ্রজিৎ সাগরসহ অন্যরা।

এর আগে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের নলেজ ইকোনমি প্রতিষ্ঠায় নলেজ পার্কের ভুমিকা নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের র্স্টাটআপ পলিসি এবং ইনকিউবেশন স্ট্র্যাটেজী কনসালটেন্ট আশিকুর রহমান রূপক। এই নলেজ পার্ক স্থাপনের কাজ শেষ হলে অত্র এলাকার ৩ হাজার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং প্রকল্পের আওতায় ১ হাজার জনকে প্রশিক্ষন প্রদান করা হবে। এভাবেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে প্রতিষ্ঠিত প্রযুক্তিগত কর্মমুখী সরকারি অগ্রগতি এবং উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে দিনাজপুরের নাম উজ্জল করে যাচ্ছে আমাদের গৌরব আশিকুর রহমান রূপক।

এব্যাপারে জানতে চাইলে তার পিতা মো: ফাইজুল রহমান ও মাতা সুলতানা রাজিয়া বলেন, আমাদের পুত্র জাতিরজনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে পারায় আমরা গর্ববোধ করছি ও সন্তুষ্ট। সেই সাথে তারা দিনাজপুরসহ সারাদেশবাসীর কাছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,শেখ রেহেনা এবং তার পরিবারের সকল সদস্যসহ আমাদের পুত্র রূপকের শারিরিক সুস্থ্যতার জন্যে সকলের কাছে দোয়া চাই।