• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় হতদরিদ্র মহিলার ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ করলেন নদী পাহাড়াদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩, ১৪:০৫ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় হতদরিদ্র এক মহিলার ২০২১-২২ সালের ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ করলেন উপজেলা মৎস্য দপ্তরের নদী পাহাড়াদার বারেক মোল্লা।
জানাযায় উপজেলার মেমানিয়া ইউনিয়নর ডাইয়া গ্রামের মালেক মোল্লা স্ত্রী হাজেরা বেগম(৫৫) ভুক্তভোগী হতদরিদ্র নারীর দুই বছরের ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ করলেন পার্শ্ববতি বাড়ির বারেক মোল্লা।
ভুক্তভোগী হাজেরা বেগম অভিযোগ করে বলেন আমার ছেলে পরিষদে রেশন কার্ড অনলাইন করতে গেলে জানতে পারে আমার নামে একটি ভিজিডি কার্ড রয়েছে। ভিজিডি কার্ডের বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে গত দুই বছর পূর্বে পাশের বাড়ির বারেক মোল্লা আমাকে ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নিয়েছিল। আমার নামে ভিজিডি কার্ডের বিষয়ে বারেক মোল্লার নিকট জানতে গেলে তিনি এ ঘটনায় বাড়াবাড়ি করতে নিষেধ করেন।
ভিজিডি কার্ডের চাল আত্মসাৎকারী বারেক মোল্লার ভাই সফিক মোল্লার স্ত্রী ওই ওর্য়াডের সাবেক সংরতি ইউপি সদস্য।
মেমানিয়া ইউনিয়নের ডাইয়া গ্রামের ইউপি সদস্য নোমান সরদার জানায় ওই মহিলার নামে রেশন কার্ড করতে গিয়ে জানতে পারি তার নামে ভিজিডি কার্ড রয়েছে। তবে ওই মহিলার কার্ডের চাল কে নিয়েছে আমার জানা নেই।
অভিযুক্ত হিজলা মৎস্য অফিসের নদীর পাহাড়াদার বারেক মোল্লা কাছে জানতে চাইলে তিনি বলে এটা একটি সাজানো নাটক। এবিষয়ে আমি কিছুই জানিনা।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানায় হাজেরা বেগমের ভিজিডি কার্ডের বিষয়ে ওই ওর্য়াডের সাবেক মহিলা সদস্য বলতে পারবেন। ওই মহিলার ভিজিডি কার্ড তখনকার মহিলা ইউপি সদস্য করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার বলেন এ ঘটনা তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।