• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর বিশ্বনাথ দ্বি – পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ণ
উত্তর বিশ্বনাথ দ্বি – পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেট থেকে শাহিন উদ্দীন:-
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি খ্যাতিমান সাংবাদিক, বিশ্বনাথ তথা সিলেটের বিভিন্ন দাবী দাওয়া আন্দোলনের অগ্রদূত ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোসাদ্দিক হোসাইন সাজুলের নেতৃত্বে ২১ মার্চ মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের একটি টিম উত্তর বিশ্বনাথ দ্বি – পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য এক সাক্ষাতে মিলিত হন।

সৌজন্য সাক্ষাতে বর্তমান প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্হা নিয়ে আলোচনা হয়েছে। অত্র বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা ও অসুবিধা দিক গুলো উত্তাপিত হয়েছে। বিশ্বনাথ তথা সিলেটের অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা যে ভাবে অতীতে প্রবাস জীবনে পাড়িজমায়েছে
আর যেন মেধাবী ছাত্ররা প্রবাসে চলে না যায় সে বিষয়ে আরোও সচেতনতা রাখার প্রত্যেকের অবস্হান থেকে দৃষ্টি আর্কষণ করা হয়েছে।

সৌজন্য সাক্ষাতে প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, দপ্তর সম্পাদক কবি এস পি সেবু প্রমুখ।