• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে টিসিবির পন্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩, ১১:০১ পূর্বাহ্ণ
গৌরনদীতে টিসিবির  পন্য বিক্রি শুরু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১ হাজার ৭৬টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য বিতরন শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউপি সদস্য, হাসান আল মামুন, জসিম উদ্দিন প্রমূখ।