• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যু পর্যন্ত আওয়ামীলীগের কর্মীদের পাশে থাকব- ড. শাম্মী আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৩, ১৩:১৫ অপরাহ্ণ
মৃত্যু পর্যন্ত আওয়ামীলীগের কর্মীদের পাশে থাকব- ড. শাম্মী আহমেদ

হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ বৃহস্পতিবার উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাশেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ তিনি তার বক্তব্যে বলেন, আমার বাবা মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিল আমিও হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে আছি থাকবো। তিনি আরো বলেন বিএনপি’র ষড়যন্ত্রকে টেকাতে হলে আওয়ামী লীগের ঐক্যের বিকল্প নেই।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুনসুর আহমেদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আফজালুল করিম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সৈয়দ মুনির, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক সাহাব আহমেদ সহ হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মী সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার।