• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের রাজারহাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ণ
যশোরের রাজারহাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি: যশোরের রাজারহাটে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে রাজারহাট মোড়ে । নিহত ফিরোজ মাহমুদ রাহাতুল ঝুমঝুমপুর এলাকার মাহাতাব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দ হয়। তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে যেয়ে রাহাতুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সালাউদ্দিন বাবু বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।