• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভাই হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী ভাইকে পুলিশ গ্রেফতার করেছে ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩, ১২:০১ অপরাহ্ণ
ভাই হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী ভাইকে পুলিশ গ্রেফতার করেছে ।

বরিশালের হিজলায় ভাই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বড় ভাই গিয়াস উদ্দিন বেপারীকে ২৪ মার্চ হিজলা থানার এসআই মিজানুর রহমান ও নাসির উদ্দিন ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে।

২০০৮ সালে আপন দুই ভাই নাসির ও গিয়াস উদ্দিন মাছ ধরতে মেঘনা নদীতে গিয়েছে।
তখন গিয়াস উদ্দিন নদীতে পড়ে গিয়ে কিছুক্ষণ নিখোঁজ ছিল পরে তার মৃত্যু দেহকে উদ্ধার করা হয়।
নাসির হত্যার ঘটনায় সৎ ভাই জিয়াউদ্দিন উদ্দিন বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করে।
ওই মামলায় ২৮ মার্চ ২০১৩ সালে বিচারক জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল ও দায়রা জজ/বিশেষ দায়রা জজ বরিশাল আসামিকে যাবজ্জীবন সাজা, ১০ হাজার টাকা জরিমানা অনাদায় দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে আসামির মোবাইল ট্র্যাকিং করে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।