• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরগুনার দুই হজযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৩, ১৭:৪১ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরগুনার দুই হজযাত্রী নিহত

বেতাগী(বরগুনা)প্রতিনিধিঃ
হজ করতে সৌদি আরব গিয়ে দুই বাংলাদেশি হজযাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না … রাজিউন)। তারা সম্পর্কে দুইজন শ্যালক দুলাভাই। নিহত দুই হজযাত্রী বাংলাদেশী নাগরিক। একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের কনিষ্ঠ পুত্র সাগর জোমাদ্দার(২৩) ও অন্যজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)। তাদের পাসপোর্ট নম্বর( সাগর জোমাদ্দার-EE 0806021, মোজাম্মেল হোসাইন- EH 0087173)।
তারা দুজনই সৌদিআরবে(প্রবাসে) থাকতেন। বিষয়টি নিহত সাগর জোমাদ্দারের বড় ভাই উজ্জল জোমাদ্দার নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ নিহত সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে(প্রবাসে) থাকতেন। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইযা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কায় রওয়ানা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে পাথরের পাহারের সাথে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশী ওই দুই নাগরিক। বাংলাদেশী সময় শনিবার রাত ৮টায় ঘটনাটি ঘটে। সাথে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

এদিকে পরিবারের দুইজন কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় মামা-বাবা ও স্বজনরা। বাংলাদেশী ওই দুই নাগরিকের লাশ ফেরৎ পেতে তারা সরকারের সহযোগীতা চেয়েছেন।
নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি দূতাবাস সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন।