• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩, ১২:২২ অপরাহ্ণ
ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০৮টি ভিডব্লিউবি কার্ডধারী পরিবারের মাঝে মার্চ মাসের ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউপি সদস্য হাসান আল মামুন, জসিম উদ্দিন প্রমূখ।