মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
শহীদদের বেদিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া,মোনাজাত ও কুচকাওয়াজের মধ্যদিয়ে ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ মিনার শ্রদ্ধাঞ্জলী জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
এর পর মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়। সকাল ৯ টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে জাতীয় পতাকাকে সালাম প্রদান ও কুচকাওয়াজ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন,এদিনই বাঙালি জাতিকে হত্যার উদ্দেশ্যে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তার আগেই তারা বঙ্গবন্ধু কে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যান । ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা। যার কৃতিত্ব একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই । বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন একমাত্র শেখ হাসিনার ও আওয়ামীলীগ সরকারের আমলেই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে,দেশে উন্নয়ন হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা ভূমি সহকারী কমিশনার মুন্নী ইসলাম,বোরহানউদ্দিন
থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ প্রমূখ।
এছাড়া উপজেলা সরকারি, বেসরকারী, শায়ত্বশাসিত, সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন।