• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আত্মশুদ্ধি অর্জনের মাস হচ্ছে পবিত্র রমজান —– ডাঃ অচিনপুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ণ
আত্মশুদ্ধি অর্জনের মাস  হচ্ছে পবিত্র রমজান —– ডাঃ অচিনপুরী

সিলেট থেকে মোঃ শাহিন উদ্দিন

আল্লাহপাক রমজানুল মোবারক নাজিল করেছেন যেন, তাকওয়া অর্জন করতে পারি। এটা শুধু উম্মতে মুহাম্মদীদের উপর ফরজ ছিলোনা এর পূর্বের নবীগণের উম্মত গণের উপর বিভিন্ন ফরমেটে রোজা ফরজ ছিলো। আমাদের উপরও আল্লাহতালা রোজা ফরজ করেদিয়েছেন যেন তাকওয়া অর্জন করতে পারি। পবিত্র রমজান মাসে আমাকে চিন্তা করার সুযোগ আসে আমাকে সংশোধন করতে। তাকওয়া অর্জনের মাধ্যমে আমার আত্ম সংশোধনে কথা চিন্তা করে, আমাকে সংশোধন করার। আমার দায়িত্ব কি? ব্যক্তি হিসাবে ব্যক্তির প্রতি, যে দায়িত্ব সমাজের প্রতি, দেশের প্রতি, যে দাযিত্ব মানুষের প্রতি কত সুন্দর করে পালন করতে পারি, আত্মশুদ্ধি অর্জনের মাসই হচ্ছে পবিত্র রমজান।

কথা গুলো বলেছেন, দেশের খ্যতিমান চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ইয়াতিমদের সম্মানে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলটি ক্লাবের সিনিয়র সহ সভাপতি এ কে এম তুহেমের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক আনহার বিন সাইদের যৌথ সঞ্চালনায় বিশ্বনাথ উপজেলা সদরে ২৬ মার্চ রবিবার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী আলোচনা সভায় তিনি আরো বলেন, ইবাদত হচ্ছে দুই প্রকার।
১ নম্বর হচ্ছে হক্কুলল্লাহ ২ নম্বর হচ্ছে হক্কুলইবাদ।
নামাজ, রোজা, জিকির, তালিম হচ্ছে হক্কুলল্লাহ আর সমাজ, দেশ ও মানুষের প্রতি কাজ করা হচ্ছে হক্কুলইবাদ।
তিনি বলেন, আজ রমজান ও ২৬শে মার্চে আমাদেরকে অঙ্গিকার নিতে হবে আমাদের প্রত্যেকের যার যার অবস্হান থেকে নিজ নিজ দায়িত্ব পালনে সমাজের প্রতি, দেশের প্রতি ও মানুষের প্রতি সুচারুরূপে পালন করার।

আলোচনা এ ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী এইচ এম রায়হান,
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য আব্দুল মান্নান,
পর্তুগাল প্রবাসী দিলওয়ার হোসেন,
আল হেরা শপিংসিটির ব্যবসায়ি পরিচালনা কমিটির সভাপতি মনোওয়র আলী মুন্না, নেহা গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন রনি, বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ি আমির আহমদ, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী।
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মজলু মিয়া,
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েস্তা মিয়া,

অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে
উপস্হিত ছিলেন, বিশ্বনাথ ইসলামিয়া জামেয়া দারুল উলুম মাদানিয়া মসজিদের ইমাম মাওলানা জিয়াউল হক,
আল হেরা শপিংসিটির সাধারণ সম্পাদক শাহিন আহমদ, ব্যবসায়ি আব্দুর রকিব, আব্দুল মনাফ, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাসেল রহমান , দপ্তর(অফিস) সম্পাদক কবি এস.পি.সেবু, নির্বাহী সদস্য অজিত দেব, বিওন টিভির প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ টু লন্ডন টিভির পরিচালক রফিক আহমদ, ইয়াং স্টার সোসাইটির সভাপতি মাহবুব আহমদ মাখন, ব্যবসায়ি আব্দুল কাইয়ুম কিবরিয়া

কুরআনুল কারিম থেকে তিলাওয়ত করেন, সুয়াইল আহমদ।

এছাড়া বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের রোগ মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।