আনহার বিন সাইদ:-
বিশ্বনাথে আল-ফুরকান ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল, আল-ফুরকান ফাউন্ডেশন এর ভাইস-চেয়ারম্যান মাও, আব্দুল কাইয়ুম জিহাদী র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক আনহার বিন সাইদের পরিচালনায় ২৮ শে মার্চ রোজ মঙ্গলবার বিকাল ৫ঃ০০ ঘটিকায় আল- ফুরকান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট রায়হান আহমেদের বাড়িতেই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-ফুরকান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট বিশ্বনাথ আইডিয়াল এসোসিয়েশন বার্সেলোনা স্পেন এর সভাপতি এইচ,এম রায়হান আহমেদ, বলেন আল ফুরকান ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন যেটা রূপ ধারণ করেছিল ২০১৭ সালে সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে আল-ফুরকান ফাউন্ডেশন এর মাধ্যমে গরিব অসহায় অস্বচ্ছ ব্যক্তিদের সহায়তা করে থাকি।
যাদের উপযুক্ত কন্যা সন্তান রয়েছে বিবাহ দিতে অক্ষম আমরা আমাদের সাধ্যমত তাদেরকে সহযোগিতা করে থাকি ।বন্যা কালীন সময়ে করনাকালীন সময়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি ।
যারা আল ফুরকান ফাউন্ডেশন এর দায়িত্বশীল আছেন, সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করেন আমরাও প্রবাস থেকে আপনাদের কার্যক্রম দেখে উৎসাহিত পাবো।
আল-ফুরকান ফাউন্ডেশন,সবসময় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি জালাল উদ্দিন হেলালি,বলেন সমাজে অবহেলিত অস্বচ্ছ অনেক উলামাকেরাম আছে তাদেরকে আল -ফুরকান ফাউন্ডেশন এর মাধ্যমে কিছু করার অথবা সহযোগিতা করার আহ্বান জানান।
শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন আল ফুরকান ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট মুফতি আব্দুল কাইম জিহাদী, সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ ফুয়াদ, প্রচার সম্পাদক মোঃ জাকির হুসাইন। নির্বাহী সদস্য মাওলানা হিফজুর রশিদ, মোহাম্মদ মামুনুর রশিদ, প্রমুখ।