• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সাংবাদিকদের শেষ শ্রদ্ধায় দাফন সম্পন্ন হলো সাংবাদিক শাহানারার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ণ
যশোরে সাংবাদিকদের শেষ শ্রদ্ধায় দাফন সম্পন্ন হলো সাংবাদিক শাহানারার

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোরের সিনিয়র সাংবাদিক শাহানারা বেগম চিরনিদ্রায় শায়িত হলেন। সোমবার (২৭ মার্চ) জোহরবাদ নামাজের জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তাঁর জানাজা ও দাফনে যশোরের বেশিরভাগ সাংবাদিকদের উপস্থিতি ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
১৯৯৬ সালে শাহানারা বেগম যশোর সার্কিট হাউস পাড়ায় নিজ জন্মস্থানে ফিরে দৈনিক খবরে যশোর প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেন। তিনি সাপ্তাহিক ‘ঝড়’ নামে পত্রিকার সম্পাদনা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার হিসাবে যশোরে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
শোক প্রকাশ করে বিবৃতি দেন যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন যশোর, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, প্রেসক্লাব বসুন্দিয়ার সহ যশোরের নেতৃবৃন্দ।