• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে উপকার ভোগীদের মধ্যে vwb কার্ড ও খাদ্যশস্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার সকালে “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৩-২৪ চক্রের উপকার ভোগীদের মধ্যে vwb কাড ও খাদ্যশস্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাড ও খাদ্যশস্য বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, সমবায় কর্মকর্তা হাসান রকি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তুম আলী হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।