বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত একটি এলাকা।
এখানে টাকা প্রচুর রয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। যে পরিমাণ টাকা রয়েছে বিশ্বনাথে, ওই টাকার পরিমাণ সেবা আমরা নিতে পারছিনা। কারণ ভালো উদ্যোক্তার অভাবে।
বিশ্বনাথে কয়েকজন চিকিৎসার নামে ডাকাত ফার্ম তৈরী করেছেন এবং ডাক্তাররা টিকিৎসার নামে ব্যবসা করছেন। উনাদের ভিজিট সরকার নিয়ম উনুয়ায়ী একশত টাকার বেশী হওয়ার কথা নয়।
বিশ্বনাথে মা ও শিশু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
এই অবস্হা থেকে উত্তোরণের জন্য নিউলাইফ মেডিকেল সার্ভিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার গরিব ও অসহায়দের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদের সেই উদ্যোগকে অভিনন্দন জানাই।
কথা গুলো বলেছেন, বিশ্বনাথ পৌর আওয়ামী
লীগের যুগ্ন আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলতাব হোসেন
বিশ্বনাথ নিউলাইফ মেডিকেল সার্ভিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্হাপনায় বিনামূল্যে গরিব ও অসহায় শিশুদের জন্য চিকিৎসা ‘নিউলাইফ মা ও শিশু ক্লিনিক ‘ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট
ফান্ড BHAF এর সেক্রেটারি জেনারেল বিশ্বনাথের অলংকারি গ্রামের কৃতি সন্তান ডাঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জনপ্রিয় চ্যানাল এসএনবির পরিচালক এ কে এম তুহেমের সঞ্চালনায় ২৮ মার্চ মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ পুরান বাজার হোসেন কমপ্লেক্স ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি জননেতা আলতাব
হোসেন আরোও বলেন, বিগত বন্যায় মানবতায়
সেবা নিউলাইফ মেডিকেল সার্ভিস সেন্টার যে, অবদান রেখেছে তা উদহারণ যোগ্য। তিনি মানবসেবায়
ডাঃ শিহাব উদ্দিনের উদ্যোগ গুলোকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁর অবস্হান থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নিউলাইফ মেডিকেল সার্ভিস সেন্টারের ডাইরেক্টর শহিদুল ইসলাম চৌধুরী,
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক মারুফা নাজমীন, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের
কমিশনার ও প্যানাল চেয়ারম্যান সুমন আহমদ,
মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ শাহ আলম, বিশ্বনাথ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্বনাথ আল এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, ব্যবসায়ি আনোয়ার হোসেন, অলংকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আল মুছিম স্কুল এন্ড কলেজের সভাপতি ব্যবসায়ি আব্দুল কাইয়ুম ও রাজিব উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট ফান্ড BHAFএর সেক্টেটারি জেনারেল ডাঃ শিহাব বলেন, আমরা পলেসিশিয়ান নই। আমাদের উপর এই সমাজের কিছু দায়বদ্ধতা আছে। আমরা একদিন এই পৃথিবীতে কেউই থাকবো না। যদি কিছু ভালো কাজ করে যেতে পারি তাহলে ইন্তেকালের পর মহান আল্লাহর কাছে এর উছিলায় ক্ষমা পেতে পারি।
আমাদের উদ্দেশ্য হচ্ছে গরিব ও অসহায় মানুষদেরকে সহযোগিতা করা। আর এই লক্ষ নিয়েই বিনামূল্যে গরিব, অসহায় মা ও শিশুদেরকে চিকিৎসা প্রদানের জন্য আমাদের আজকের এই ক্লিনিকের উদ্বোধন।
তিনি বলেন, গত বন্যায় আমাদের সার্ভিস সেন্টারের চিকিৎসকরা ২৪ ঘন্টা বিশ্বনাথের বন্যা দুর্গত মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছে। তিনি যার যার অবস্হান থেকে এই উদ্যোগকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।