• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর মাতার ইন্তেকাল: মালয়েশিয়া আনজুমানে আল ইসলাহর শোক প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৩, ২২:১৪ অপরাহ্ণ
অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর মাতার ইন্তেকাল: মালয়েশিয়া  আনজুমানে আল ইসলাহর  শোক প্রকাশ।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর হলিয়ার পাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা মইনুল ইসলাম পারভেজ-এর মাতা (৩০-০৩-২০২৩) আনুমানিক সকাল সাড়ে ৯ ঘটিকার সময় সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বিকাল ৪ টায় তার নিজ এলাকা জগন্নাথপুর উপজেলার হবিবপুর ফাযিল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমার সুযোগ্য সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান এর পরিচালনায় জানাযা পূর্ব জমায়েতে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবু তাহির মো. খালেদ, বাংলাদেশ আনজুমানের ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাওলানা রেজওয়ান আহমদ, সুনামগঞ্জ জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সিলেট জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল খান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরসা অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, আল জান্নাত ইসলামিক ইনস্টিটিউট কামিল মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা শহিদুল ইসলাম, হবিপপুর-কেশবপুর ফাযিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, জগন্নাথপুর উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, ইকড়ছই সিনিয়র মাদরাসা অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল ইসলাম, হবিপপুর ফাযিল মাদরাসা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, চিলাউড়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম আলফাজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর সভাপতি ইমাদ উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিয শাহ আলম সুমন, রসুলগঞ্জ দারুল কুরআন আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মো. মানিক, জগন্নাথপুর কারী সোসাইটির সাধারণ সম্পাদক আজমল হোসেন জামী, হলিয়ার পাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, জয়দা দাখিল মাদরাসা সুপার মাওলানা সৈয়দ মকসুদুল করিম, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মহিউদ্দিম এমরান, পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারি, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক হাফিয শমসু মিয়া সুজল, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান শিহাব, জগন্নাথপুর পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক হাফিয আনওয়ার হোসেন, মাওলানা এনাম উদ্দিন, প্রমুখ।

এদিকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর মাতৃবিয়োগে শোক প্রকাশ করছেন মালয়েশিয়া আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ এনামুল হক, সহ সভাপতি আবদুস সালাম শিবলী,আবুল কাশেম,সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সুহেল,সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত, মহান আল্লাহ তায়ালার দরবারে তার জান্নাতের আ’লা দরজা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।