• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মুক্তিযোদ্ধা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে মুক্তিযোদ্ধা সমাবেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
বুধবার বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বাকাই বাজারে স্থানীয় একটি সংস্থার হলরুমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী, আইউব আলী হাওলাদার, সাহাবুদ্দিন মিয়া, আব্দুল কাদের ফকির সহ অন্যান্যরা। সভায় সর্বসম্মতিক্রমে রণাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হককে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নির্বাচনে কমান্ডার পদে প্রার্থী হওয়ার সম্মতি প্রদান করা হয়। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।