• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৩, ১২:৩৪ অপরাহ্ণ
গলাচিপায় পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার গলাচিপা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর নির্দেশক্রমে এস আই মোঃ মোক্তার হোসেন এর তৎপরতায় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মোঃ মোজাফর ডাক্তারের পুত্র মোঃ এলাহি ডাক্তারকে (৪৫) গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ রাত ১টার দিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। গ্রেফতারের বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শোনিত কুমার গায়েন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।