গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাসাইলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে ও আগৈলঝড়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি এ্যাডভোকেট জাহিদ হোসেন পান্না, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, আগৈলঝাড়া যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্যরা।