• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সদস নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করা হয়েছে। মূমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবদল নেতার ভাই শামীম খলিফা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত দশটার দিকে তারাবি নামাজ শেষে উপজেলার কালনা গ্রামের নিজবাড়ির পাশে চায়ের দোকানে চা পান করছিলো নাসরুল। এসময় স্থানীয় যুবলীগের ৫/৬ জন নেতাকর্মী ধারালো অস্ত্র দিয়ে নাসরুলকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।