মোহাম্মদ উল্লাহ ,ববি প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) “নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ”এর আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মাঠে এ অনুষ্ঠানেটি সম্পন্ন হয়।
নাড়ীর টান! যেটা মানুষকে “আমাদের” ভাবতে শিখায়।
সেই নাড়ীর টানকে ধারণ করে ৩৬৫ কি.মি. দূরে চীনামাঠির মতো অনন্য পরিচয় বহনকারী নেত্রকোনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন। ইফতার মাহফিলের পাশাপাশি ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।তাদেরকেও স্বানন্দে গ্রহন করা হয় ববিস্থ এই পরিবারটিতে।
এই আয়োজন সম্পর্কে সংগঠনের সভাপতি রিফাত সারোয়ার খান (আইন বিভাগ) বলেন,”অচেনা এই স্থানে সবাই একত্রিত থেকে এক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও সবাই একত্রিত হয়ে একে-অপরের খোঁজ নেওয়ার প্রয়াসেই এই সংগঠনের যাত্রা।পূর্বের ধারাবাহিকতায় এই বছরে আমরা ইফতার ও এই বিশ্ববিদ্যালয় নবীন যারা তাদের বরণ করে নিয়েছি। তিনি আরো বলেন,”আমরা আনন্দের সাথে জানাতে চাই যে, পদ্মা সেতু চালু হওয়ার পর আমাদের দূরত্ব এবং যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নীত হয়েছে যাতে অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হচ্ছে।তাদের সকলকে একত্রিত করে বরিশালের বুকে নতুন একটি পরিবার গঠনার্থেই আমাদের এই প্রয়াস।
এ সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক গণিত বিভাগের দেলোয়ার হোসেন আরো বলেন,”সংগঠনকে অনেক দূর নিয়ে যেতে হলে সবাইকে নিজ থেকে এগিয়ে আসতে হবে। এমন ধরনের সহ শিক্ষা কার্যক্রম গুলোয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাঠিতে নেত্রকোনা সংগঠনকে মডেল সংগঠন তৈরীতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং আশা রাখি সেই কার্যক্রমে সবাইকেই আমরা পাশে পাবো।”