• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ববি মাদারীপুর জেলা ছাত্র কল্যাণের আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ণ
ববি মাদারীপুর জেলা ছাত্র কল্যাণের আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল

ববি প্রতিনিধি, মোহাম্মদ উল্লাহ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ এর আয়োজনে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়টির ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ সমিত।

ইফতার কার্যক্রম শুরুর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে নবীনবরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক রাকিবুল ইসলাম৷

এসময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদারীপুরের এই ছাত্র সংগঠনকে সকলের সহযোগিতা ও সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে তোমাদের মুখ্য ভূমিকা রাখতে হবে৷ পাশাপাশি তোমাদের যেকোন সমস্যা সমাধানে এই সংগঠনের সদস্যরা ও আমি সহযোগিতা করবো বলে তাদের আশ্বস্ত করেন৷

সাজেদুল ইসলাম সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মুন্না, সহ সভাপতি নাহিদ রাফিন,জাকির,সৌরভ সহ প্রমুখ৷