• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির পরিচিত সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ
আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির পরিচিত সভা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির পরিচিত সভা শনিবার দুপুরে পার্বত্য শান্তিচ‚ক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।
উল্লেখ্য, গত শুক্রবার সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান আজাদ সেরনিয়াবতকে সভাপতি, সহিদ তালুকদারকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটি অনুমোদন করেন বরিশাল জেলা যুবলীগ।