• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের ভরি ৯৯ হাজার ১৪৪ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ণ
স্বর্ণের ভরি ৯৯ হাজার ১৪৪ টাকা

বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।এতে সবথেকে ভালো মানের স্বর্ণের দাম লাখ টাকা ছুঁই ছুঁই।

সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করা হয়েছে। এতে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৯ হাজার ১৪৪ টাকা। রোববার থেকে এ দাম কার্যকর হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।