• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গৌরনদী প্রতিনিধি \ নিখোঁজের সাড়ে পাঁচ ঘন্টা পর পুকুর থেকে কথা দাস (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালদোয়া গ্রামের। নিহত শিশু কথা ওই গ্রামের সুমন দাসের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শনিবার বেলা এগারটার দিকে খেলার ছলে বাড়ির পুকুরে পরে যায় কথা। পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে না পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে বিকেল সাড়ে চারটার দিকে পুকুর থেকে শিশু কথার মরদেহ উদ্ধার করা হয়।