• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ণ
বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন।

বরগুনা জেলা প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপি ১০ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেন। শনিবার দুপুর ২ টায় দলীয় কার্যালয়ের সামনে দলটি এ অবস্থান কর্মসূচী পালন করেন।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি পালন করেন দলটি।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন মো: কুদ্দুসুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ। এসময় উপস্থিত,নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক সোহাগসহ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।