• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ কম্পিউটার ও ট্যাবলেট মিনি কম্পিউটার বিতরণ করেণ সাংসদ পংকজ নাথ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৩, ১৪:৫৮ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ কম্পিউটার ও ট্যাবলেট মিনি কম্পিউটার বিতরণ করেণ সাংসদ পংকজ নাথ।

মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ-
মেহেন্দিগঞ্জ উপজেলায় নির্বাচিত ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ল্যাপটপ) কম্পিউটার ও ২২২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিনি কম্পিউটার (ট্যাবলেট) বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই (ল্যাপটপ) কম্পিউটার ও মিনি কম্পিউটার (ট্যাবলেট) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে (ল্যাপটপ) কম্পিউটার এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে মিনি কম্পিউটার (ট্যাবলেট) তুলে দেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব সরোজ কুমার নাথ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাত হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। (ল্যাপটপ) কম্পিউটার ও মিনি কম্পিউটার (ট্যাবলেট) বিতরণকালে সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা এবং শিক্ষাখাতে উন্নতির লক্ষ্যে বর্তমান সরকারের শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।