এমডি রিয়াজ হোসেন,ইতালিঃ
বয়স কমিয়ে পাসপোর্ট প্রদানের দাবিতে রোম দূতাবাসে দ্বিতীয়বারের মতো হামলা করেছে ভুক্তভোগী। আগুন ধরিয়ে দিয়েছে প্রধান ফটকের সামনে ডাস্টবিন জড়ো করে। এ ঘটনায় দূতাবাসের মামলায় একজনকে গ্রেপ্তারকরেছে পুলিশ।
দালালদের খপরে পড়ে ইতালি পাড়ি জমানোর সময় নাম জন্ম তারিখ এমনকি ধর্ম পরিবর্তন করে থাকে প্রবাসী বাংলাদেশীদের কেউ কেউ। সরকারি আইন অনুযায়ী পাসপোর্ট পাচ্ছেন না ইউরোপের প্রায় বিশ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী। বয়স কমিয়ে পাসপোর্ট প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ভুক্তভোগীরা। ইতি পূর্বে দূতাবাসে ভিক্ষোভ করতে গিয়ে ব্যাপক ভাংচুর চালায় তারা।
মঙ্গলবার সাজু মোহাম্মদ নামের এক ভুক্তভোগী রোম দূতাবাসে এসে পাসপোর্টের আবেদন না করতে পেরে প্রধান ফটকে ভাঙচুর চালায় এবং ডাস্টবিন জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঐ যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দূতাবাস মামলা দায়ের করেছে। এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি অবৈধ অভিবাসীদের পাসপোর্ট প্রদানের দাবিও জানান প্রবাসীরা।
ইতালিতে মোট ৮ হাজার ৬৯৯টি হোম শেলটার রয়েছে। এসকল হোম শেলটারে ইতালির সরকারি খরচে বসবাস করে থাকে অবৈধ বাংলাদেশি অভিবাসীসহ বিদেশীরা।
এ ব্যাপারে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানসহ দূতাবাসের কোন কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।