আবু তাহের, নিজস্ব প্রতিনিধি\
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় জাকির হোসেন মোল্লা নামে এক গাঁজা চাষিকে আটক করেছে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কামরুজ্জামান ও এ এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। গ্রেফতারকৃত জাকির হোসেন মোল্লা (৫০) যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতনগর গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় জাকির হোসেন একজন নিয়মিত গাঁজা চাষী। তিনি তার নিজের আখ ক্ষেতের আড়ালে দীর্ঘদিন যাবৎ গাঁজা গাছ রোপণ করে বিক্রয এবং সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই টিম ৩ এপ্রিল সোমবার বিকালে এক অভিযানে জাকিরের বাড়ির সন্নিকটে নিজের আখ ক্ষেত থেকে ৬৫০গ্রাম ওজনের একটি গাঁজা গাছসহ আসামি জাকিরকে আটক করেছে। আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।