• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঋণের দায়ে তরমুজ চাষির বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৩, ১৬:০০ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা, ( পটুয়াখালী ) প্রতিনিধি
ঋণের দায়ে তরমুজ চাষির বিষপানে আত্মহত্যাঋণের দায়ে তরমুজ চাষির বিষপানে আত্মহত্যা পটুয়াখালী: ঋণের টাকা পরিশোধ করার দুশ্চিন্তায় রাঙ্গাবালী উপজেলার এক তরমুজ চাষি বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার সকাল সাড়ে ৬টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। নিহত ওই চাষি মো. চাঁন মিয়া হাওলাদার (৩৫)। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলখালী গ্রামের রফিক হাওলাদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা বলছেন, মানুষজনের কাছ থেকে ঋণ নিয়ে তরমুজ আবাদ করে ছিল। এবার তরমুজে লোকসান হয়েছে। যার ফলে ঋণের টাকা পরিশোধ করা নিয়ে হতাশায় ছিল। হয়তো সে কারণে বিষপান করছে।
জানা গেছে, ২০১৯ সাল থেকে তরমুজ আবাদ করতেন চাঁন মিয়া। এক বছর রাঙ্গাবালীতে আবাদ করলেও অন্যান্য সময়ে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ভেলু মিয়ার চরে তরমুজ আবাদ করতেন। এ বছরও ওই চরে প্রায় সাত কানি জমিতে ১০ লাখ টাকা খরচে তরমুজ আবাদ করেছেন। তরমুজ শ্রমিক জুলহাস বলেন, গত শুক্রবার রাতে তরমুজ খেতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। আমি অসুস্থ ছিলাম। রাত সাড়ে ১১টার সময় শুনি হঠাৎ বমি করেছে। আমার পাশে শুয়ে থাকা আরেক কাজের লোককে ধাক্কা দিয়ে বলি তোমার নানা বমি করেছে তাকে গিয়ে ধর। সে গিয়ে পরিষ্কার করিয়ে বাসায় নিয়ে এসেছে। বাসায় এসে যখন আবার বমি করছে তখন বিষের গন্ধ আসে। তাৎক্ষণিক ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টার দিকে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।
রাঙ্গাবালী থানার ওসি নূরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়টি জানা নেই। খোঁজখবর নিচ্ছি।