আসাদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদের ৪২ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কেক কর্তন করে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির, খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম বসুনিয়া বাচ্চু, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, প্রচার সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান জীবন, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত সাহা যতন, সদস্য বিপুল ইসলাম আকাশ, আশাদুল ইসলাম, সাংবাদিক ফরহাদ প্রধান, মুজাহিদুল ইসলাম বিপ্লবসহ প্রেসক্লাবের সদস্যগণ।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম জাহিদ ১৯৮১ সালের ৪ এপ্রিল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ডাঃ মো. মমতাজ আলী ও মাতা মরহুমা জাহানারা বেগম। ১৯৯৮ সালে ছাত্র জীবনে জাহিদুল ইসলাম জাহিদ সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তখন থেকে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ সুনামের সহিত কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এরপরে তিনি ২০২১ সালের ৫ মে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি উপজেলা ফলগাছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।