ইতালি প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের শিক্ষা, গুরুত্ব ও তাৎপর্য সকলের মাঝে তুলে ধরতে বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন ইতালি এক ইসলামী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ূন রশীদ রাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সহ- সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ তৌহিদ কাদের, জালালাবাদ এ্যাসোসিয়েশন ইতালির সিনিয়র সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপন, উপদেষ্টা মজির উদ্দিন, মাশুক আলী, সহ সভাপতি মইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিজয় কর, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাকিল খান গেন্দু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জামিলুর আরিফ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
এতে বাদ আসর অনুষ্ঠিত ইসলামী আলোচনা সভায় বক্তারা, ইসলামের পাঁচ স্তম্ভের তৃতীয় স্তম্ভ রোজা নিয়ে আলোচনা করেন।
এদিকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি ইসলামিক কর্মকাণ্ড সহ বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল পূর্ব বিশেষ মোনাজাতে দেশ-বিদেশে সকল মুসলিমের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।