• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে রহস্যজনক ভাবে কলেজ ছাত্রী ইতি আক্তারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইতি ওই মহল্লার মানিক শরীফের মেয়ে এবং নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলো।
গৌরনদী মডেল থানার এসআই নাসির উদ্দিন জানান, বুধবার দুপুরে বসতঘরের দোতালার আড়ার সাথে ইতির ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।