• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলের সিনিয়র সাংবাদিক সৈয়দ নাঈমুর রহমান ফিরোজের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ণ
নড়াইলের সিনিয়র সাংবাদিক সৈয়দ নাঈমুর রহমান ফিরোজের ইন্তেকাল

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
নড়াইলের সিনিয়র সাংবাদিক সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ বুধবার (৫ এপ্রিল) ভোর রাত ৩ টা ১০ মিনিটে স্ট্রোকজনিত অসুস্থতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফিরোজ নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক নড়াইল বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার যোহরের নামাজ বাদ জানাজা শেষে তাকে নড়াইল আলাদাতপুরস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (৪ এপ্রিল) দিনগত ভোর রাতে সাহরী খাওয়ার পরে সাংবাদিক নাঈমুর রহমান ফিরোজ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যৃ হয়।

এদিকে সাংবাদিক ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক সহ সদস্যরা এবং নড়াইলে কর্মরত সাংবাদিক বৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। এবং নড়াইল জেলার কর্মরত সাংবাদিকরা কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।