• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা আইনজীবী সমিতিতে নির্বাচিত হয়েছে অ্যাড. উন্মে সালমা খান নাশতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ণ
বরগুনা আইনজীবী সমিতিতে নির্বাচিত হয়েছে অ্যাড. উন্মে সালমা খান নাশতা

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা:
বরগুনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বারের মতো বার এসোসিয়েশনে অ্যাডভোকেট উম্মে সালমা খান নাশতা মহিলা সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মহিলা সম্পাদিকা পদে অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা না করায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মুস্তাফিজুর রহমান বাবুল উম্মে সালমা খান নাশতা সহ আরো দু’জনকে বিজয়ী ঘোষনা করেছেন।

গত বছরের ০৮ এপ্রিল আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রতিবছরের ন্যায় এবছরও ১৪৩০ বঙ্গাব্দ- (২০২৩) ইং সনে সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা না করায় সর্বসম্মতিক্রমে গতকাল মঙ্গলবার তাকে বিজয়ী ঘোষণা করেন।

অ্যাড. উম্মে সালমা খান নাশতা বলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সকলের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি তাদের এই ভালোবাসা নিয়ে কাজ করে অনেক দূর যেতে চাই।এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সহকারি নির্বাচন কমিশনার অ্যাড. মনোয়ারা আক্তার বলেন, অ্যাড. উম্মে সালমা খান নাশতা বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মহিলা সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।