• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে মরাদেহ উদ্ধারের ঘটনা হত্যা মামলা ll গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ণ
উজিরপুরে মরাদেহ উদ্ধারের ঘটনা হত্যা মামলা ll  গ্রেফতার ৩

উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের বড়াকোঠা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সদস্য ইরি ব্লোক ম্যানেজার সত্তরোর্ধ্ব হেমন্ত লাল হালদারের মরাদেহ উদ্ধার ঘটনায় অজ্ঞাতদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সন্দেহ জনক ভাবে র‍্যাব-৮ এর একটি টিম তিনজনকে গ্রেফতার করে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় নিহতর ভাই প্রিয়লাল হালদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা করে। মামলার কিছু সময়ের পরে রাত সাড়ে ১০ টায় র‍্যাব-৮ সন্দেহজনকভাবে ওই ইউনিয়নের শেরা বাংলা বাজার থেকে জাকির হোসেন ফকির, মোঃ মিজানুর রহমান নাসির, রকিবুল হাসানকে গ্রেফতার করে থানায় সোপার্দ করে। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সাকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুল ইসলাম বলেন, নিহত হেমন্ত লাল হালদারের সাথে ইরি ব্লোক চাষ নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো একই এলাকার জাকির হোসেন ফকির গংদের সাথে। বিষয়টি মামলার বাদী র‍্যাব-৮ কে জানালে র‍্যাব-৮ রাতে তিনজনকে সন্দেহজনক ভাবে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাকিবুল ইসলাম তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডের জন্য আবেদন করবো। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞেসবাদ করা হবে।