• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ দিবসটি পালন করেছে।

“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গণ, শেখ হাসিনার দর্শন” এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বেলুন উড়িয়ে এ দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোবাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবীর, জেলা ক্রীড়া কমর্কর্তা মো: মনিরুজ্জামান বক্তব্য রাখেন।

সভায় বক্তারা, শিশু ও তুরুন প্রজন্মকে মোবাইল ও মাদকের আসক্তি থেকে বের হয়ে মাঠে আসার আহবান জানান। তারা যেন মাঠে এসে খেলাধূলা করে সে বিষয়ে দৃস্টি রাখার জন্য মা-বাবা প্রতি আহবান জানানো হয়। #