• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ভর্তি পরীক্ষায় কারা কারা চূড়ান্ত আবেদন করতে পারবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩, ১১:২০ পূর্বাহ্ণ
রাবি ভর্তি পরীক্ষায় কারা কারা চূড়ান্ত আবেদন করতে পারবে

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আজ রাত ৮টার দিকে। ১ম সিলেকশন রেজাল্ট প্রাপ্তদের ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টার মধ্যে চূড়ান্ত আবেদন করতে পারবে।

শনিবার (৮ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক ড. বিমল কুমার প্রামানিক দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক বিমল কুমার প্রামানিক বলেন, আজ রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১ম সিলেকশনের রেজাল্ট প্রকাশিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করে এই ফলাফল দেখা যাবে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী,

‘এ’ ইউনিটে যারা সিলেক্টেড হয়েছে,
বিজ্ঞান – ৫.০০
মানবিক – ৪.৫৮
বাণিজ্য – ৫.০০

‘বি’ ইউনিটে যারা সিলেক্টেড হয়েছে
বিজ্ঞান – সবাই সিলেক্টেড
মানবিক – ৫.০০
বাণিজ্য – সবাই সিলেক্টেড

সি ইউনিটে যারা সিলেক্টেড হয়েছে
বিজ্ঞান – ৫.০০
মানবিক – ৫.০০
বাণিজ্য – ৫.০০

চূড়ান্ত আবেদনের সময়সীমা
প্রথম দফা: ০৯-০৪-২০২৩ থেকে ১৪-০৪-২০২৩ পর্যন্ত।
দ্বিতীয় দফা: ১৭-০৪-২০২৩ থেকে ১৯-০৪-২০২৩ পর্যন্ত।
তৃতীয় দফা: ২৬-০৪-২০২৩ থেকে ২৯-০৪-২০২৩ পর্যন্ত।
চতুর্থ দফা: ০১-০৫-২০২৩ থেকে ০২-০৫-২০২৩ পর্যন্ত।