• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ণ
বরগুনায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা।

বরগুনা জেলা প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলা বিএনপি ১০ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালনে পুলিশ তাতে বাধা প্রদান করে । শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাতে বাধা প্রদান করে। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তারা।

বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় এ জেড এম সালেহ ফারুক। এসময় আরো বক্তব্য রাখেন, বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায় এনায়েত কবির হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন,বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতক্ষণে আমাদের এই দাবি মেনে নেও না হবে, ততদিন এ আন্দোলন চলবে।