• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী প্রেসক্লাবের ইফ্তার মাহ্ফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩, ১১:২২ পূর্বাহ্ণ
গৌরনদী প্রেসক্লাবের ইফ্তার মাহ্ফিল

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর একটি রেস্তোরায় প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, মডেল থানার ওসি আফজাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়াসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।