• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ৯ টি চোরাই গরু উদ্ধার করছেন থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৩, ১৪:৫৭ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ৯ টি চোরাই গরু উদ্ধার করছেন হিজলা থানা পুলিশ।
জানাযায় শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ১ নং ওর্য়াডের বাবুল সরদার বাড়ির সংলগ্ন খালের পাড় থেকে উদ্ধার করা হয়েছে।
হিজলা থানার উপপরিদর্শক মনির মুন্সি,খলিলুর রহমান,জাহিদ হোসেন সহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চোরাই গরু উদ্ধার অভিযান করে।
পরে দুটি স্থানে অভিযান করে ৯ টি গরু উদ্ধার করে হিজলা থানায় রাখা হয়েছে।
ইতিপূর্বে ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামটি গরু চোরের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে।এখানে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে চোরাই গরু এনে নিরাপদ স্থান হিসেবে রাখা হয়।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় গতকালের অভিযানে ৯ টি গরু উদ্ধার করা হয়েছে।প্রতিনিহত উপজেলা বিভিন্ন স্থানে গরু চুরির সংবাদ আসে।তাই গরু চুরি বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হবে।তিনি আরো বলেন উদ্ধারকৃত গরুর চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।