• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩, ০৯:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অর্ধ শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিধি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। সদর উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের নিজস্ব অর্থায়নে পোলাও চাল, চিনি, দুধ, সেমাই, কিসমিচ ও আলু বিতরন করা হয়।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, সহ-সভাপতি রিপন কাজী, রাসেল সিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল চৌধুরী, বৌলতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর সরকারসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।