নলছিটি(ঝালকাঠি)প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক রোমেন হাওলাদার(৩৯) কে
মাদক সেবনের দায়ে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০(বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত রোমেন হাওলাদার বরিশাল সদরের মহম্মদপুর এলাকার মৃত আবদুল মন্নান হাওলাদারেরর ছেলে । সে নলছিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এম্বুলেন্স চালক হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত এগারোটার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের ভিতর মাদক বেঁচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে তার সাথে ২০ (বিশ) গ্রাম গাঁজা পাওয়া যায়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।